2.3 KiB

apt

Debian-ভিত্তিক ডিস্ট্রিবিউশনের জন্য প্যাকেজ ম্যানেজার। ইন্টার‌্যাকটিভভাবে ব্যবহারের জন্য apt-get-এর একটি সহজে ব্যবহারযোগ্য বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। অন্যান্য প্যাকেজ ম্যানেজারের সমতুল্য কমান্ডের জন্য দেখুন: https://wiki.archlinux.org/title/Pacman/Rosetta। আরও তথ্য পাবেন: https://manned.org/apt.8

  • এভেলেভেল প্যাকেজ ও তাদের ভার্সনের তালিকা আপডেট করুন (অন্যান্য apt কমান্ড চালানোর আগে, এটি করার সুপারিশ করা হয়):

sudo apt update

  • নাম বা বর্ণনা অনুযায়ী প্যাকেজ অনুসন্ধান করুন:

apt search {{প্যাকেজ}}

  • শুধু নাম অনুযায়ী প্যাকেজ অনুসন্ধান করুন (* এর মতো ওয়াইল্ডকার্ড সমর্থিত):

apt list {{প্যাকেজ}}

  • নির্দিষ্ট একটি প্যাকেজের বিস্তারিত তথ্য দেখান:

apt show {{প্যাকেজ}}

  • একটি প্যাকেজ ইনস্টল করুন অথবা সেটিকে সর্বশেষ ভার্সনে আপডেট করুন:

sudo apt install {{প্যাকেজ}}

  • একটি প্যাকেজ সরিয়ে ফেলুন (কনফিগারেশন ফাইলসহ সরাতে purge ব্যবহার করুন):

sudo apt remove {{প্যাকেজ}}

  • ইনস্টল করা সব প্যাকেজকে তাদের সর্বশেষ ভার্সনে আপগ্রেড করুন:

sudo apt upgrade

  • ইনস্টল করা সব প্যাকেজের তালিকা দেখুন:

apt list {{[-i|--installed]}}