2.7 KiB

grep

regex ব্যবহার করে ফাইলে প্যাটার্ন খুঁজুন। আরও দেখুন: regex। আরও তথ্য পাবেন: https://www.gnu.org/software/grep/manual/grep.html

  • ফাইলের মধ্যে একটি প্যাটার্ন অনুসন্ধান করুন:

grep "{{সার্চ_প্যাটার্ন}}" {{ফাইল১/এর/পাথ ফাইল২/এর/পাথ ...}}

  • একটি সুনির্দিষ্ট স্ট্রিং অনুসন্ধান করুন (regex নিষ্ক্রিয় করে):

grep {{[-F|--fixed-strings]}} "{{সুনির্দিষ্ট_স্ট্রিং}}" {{ফাইল/এর/পাথ}}

  • একটি ডিরেক্টরিতে সমস্ত ফাইলে রিকার্সিভভাবে একটি প্যাটার্ন অনুসন্ধান করুন, বাইনারি ফাইল উপেক্ষা করে:

grep {{[-rI|--recursive --binary-files=without-match]}} "{{সার্চ_প্যাটার্ন}}" {{ডিরেক্টরি/এর/পাথ}}

  • প্রতিটি ম্যাচের আশেপাশে, আগে বা পরে 3 লাইনের [C]ontext প্রিন্ট করুন:

grep {{--context|--before-context|--after-context}} 3 "{{সার্চ_প্যাটার্ন}}" {{ফাইল/এর/পাথ}}

  • প্রতিটি ম্যাচের জন্য ফাইলের নাম এবং লাইন নম্বর রঙিন আউটপুট সহ প্রিন্ট করুন:

grep {{[-Hn|--with-filename --line-number]}} --color=always "{{সার্চ_প্যাটার্ন}}" {{ফাইল/এর/পাথ}}

  • শুধুমাত্র মিলে যাওয়া টেক্সট প্রিন্ট করুন:

grep {{[-o|--only-matching]}} "{{সার্চ_প্যাটার্ন}}" {{ফাইল/এর/পাথ}}

  • stdin থেকে ডেটা পড়ুন এবং প্যাটার্নের সাথে মেলে এমন লাইন প্রিন্ট করবেন না:

cat {{ফাইল/এর/পাথ}} | grep {{[-v|--invert-match]}} "{{সার্চ_প্যাটার্ন}}"

  • এক্সটেন্ডেড regex ব্যবহার করুন (?, +, {}, (), এবং | সাপোর্ট করে), case-insensitive মোডে:

grep {{[-Ei|--extended-regexp --ignore-case]}} "{{সার্চ_প্যাটার্ন}}" {{ফাইল/এর/পাথ}}