2.3 KiB
2.3 KiB
apt
Debian-ভিত্তিক ডিস্ট্রিবিউশনের জন্য প্যাকেজ ম্যানেজার। ইন্টার্যাকটিভভাবে ব্যবহারের জন্য
apt-get-এর একটি সহজে ব্যবহারযোগ্য বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। অন্যান্য প্যাকেজ ম্যানেজারের সমতুল্য কমান্ডের জন্য দেখুন: https://wiki.archlinux.org/title/Pacman/Rosetta। আরও তথ্য পাবেন: https://manned.org/apt.8।
- এভেলেভেল প্যাকেজ ও তাদের ভার্সনের তালিকা আপডেট করুন (অন্যান্য
aptকমান্ড চালানোর আগে, এটি করার সুপারিশ করা হয়):
sudo apt update
- নাম বা বর্ণনা অনুযায়ী প্যাকেজ অনুসন্ধান করুন:
apt search {{প্যাকেজ}}
- শুধু নাম অনুযায়ী প্যাকেজ অনুসন্ধান করুন (
*এর মতো ওয়াইল্ডকার্ড সমর্থিত):
apt list {{প্যাকেজ}}
- নির্দিষ্ট একটি প্যাকেজের বিস্তারিত তথ্য দেখান:
apt show {{প্যাকেজ}}
- একটি প্যাকেজ ইনস্টল করুন অথবা সেটিকে সর্বশেষ ভার্সনে আপডেট করুন:
sudo apt install {{প্যাকেজ}}
- একটি প্যাকেজ সরিয়ে ফেলুন (কনফিগারেশন ফাইলসহ সরাতে
purgeব্যবহার করুন):
sudo apt remove {{প্যাকেজ}}
- ইনস্টল করা সব প্যাকেজকে তাদের সর্বশেষ ভার্সনে আপগ্রেড করুন:
sudo apt upgrade
- ইনস্টল করা সব প্যাকেজের তালিকা দেখুন:
apt list {{[-i|--installed]}}