1.6 KiB

alias

উপনাম (alias) তৈরি করার জন্য ব্যবহৃত হয় — অর্থাৎ এমন শব্দ, যা কোনো কমান্ড স্ট্রিং দ্বারা প্রতিস্থাপিত হয়। উপনামগুলো বর্তমান শেল সেশন শেষ হলে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, যদি না শেলের কনফিগারেশন ফাইলে সংজ্ঞায়িত করা থাকে (যেমন Bash-এর জন্য ~/.bashrc অথবা Zsh-এর জন্য ~/.zshrc)। আরও দেখুন: unalias। আরও তথ্য পাবেন: https://www.gnu.org/software/bash/manual/bash.html#index-alias

  • সব উপনামের তালিকা দেখান:

alias

  • একটি সাধারণ উপনাম তৈরি করুন:

alias {{শব্দ}}="{{কমান্ড}}"

  • নির্দিষ্ট কোনো উপনামের সাথে যুক্ত কমান্ড দেখান:

alias {{শব্দ}}

  • কোনো উপনামযুক্ত কমান্ড মুছে ফেলুন:

unalias {{শব্দ}}

  • rm কমান্ডকে ইন্টার‌্যাকটিভ কমান্ডে রূপান্তর করুন:

alias {{rm}}="{{rm --interactive}}"

  • ls --all-এর শর্টকাট হিসেবে la উপনাম তৈরি করুন:

alias {{la}}="{{ls --all}}"