31 lines
1.6 KiB
Markdown
Raw Normal View History

# alias
> উপনাম (alias) তৈরি করার জন্য ব্যবহৃত হয় — অর্থাৎ এমন শব্দ, যা কোনো কমান্ড স্ট্রিং দ্বারা প্রতিস্থাপিত হয়।
> উপনামগুলো বর্তমান শেল সেশন শেষ হলে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, যদি না শেলের কনফিগারেশন ফাইলে সংজ্ঞায়িত করা থাকে (যেমন Bash-এর জন্য `~/.bashrc` অথবা Zsh-এর জন্য `~/.zshrc`)।
> আরও দেখুন: `unalias`।
> আরও তথ্য পাবেন: <https://www.gnu.org/software/bash/manual/bash.html#index-alias>।
- সব উপনামের তালিকা দেখান:
`alias`
- একটি সাধারণ উপনাম তৈরি করুন:
`alias {{শব্দ}}="{{কমান্ড}}"`
- নির্দিষ্ট কোনো উপনামের সাথে যুক্ত কমান্ড দেখান:
`alias {{শব্দ}}`
- কোনো উপনামযুক্ত কমান্ড মুছে ফেলুন:
`unalias {{শব্দ}}`
- `rm` কমান্ডকে ইন্টার‌্যাকটিভ কমান্ডে রূপান্তর করুন:
`alias {{rm}}="{{rm --interactive}}"`
- `ls --all`-এর শর্টকাট হিসেবে `la` উপনাম তৈরি করুন:
`alias {{la}}="{{ls --all}}"`