# alias > উপনাম (alias) তৈরি করার জন্য ব্যবহৃত হয় — অর্থাৎ এমন শব্দ, যা কোনো কমান্ড স্ট্রিং দ্বারা প্রতিস্থাপিত হয়। > উপনামগুলো বর্তমান শেল সেশন শেষ হলে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, যদি না শেলের কনফিগারেশন ফাইলে সংজ্ঞায়িত করা থাকে (যেমন Bash-এর জন্য `~/.bashrc` অথবা Zsh-এর জন্য `~/.zshrc`)। > আরও দেখুন: `unalias`। > আরও তথ্য পাবেন: । - সব উপনামের তালিকা দেখান: `alias` - একটি সাধারণ উপনাম তৈরি করুন: `alias {{শব্দ}}="{{কমান্ড}}"` - নির্দিষ্ট কোনো উপনামের সাথে যুক্ত কমান্ড দেখান: `alias {{শব্দ}}` - কোনো উপনামযুক্ত কমান্ড মুছে ফেলুন: `unalias {{শব্দ}}` - `rm` কমান্ডকে ইন্টার‌্যাকটিভ কমান্ডে রূপান্তর করুন: `alias {{rm}}="{{rm --interactive}}"` - `ls --all`-এর শর্টকাট হিসেবে `la` উপনাম তৈরি করুন: `alias {{la}}="{{ls --all}}"`