# ! > `sh`, Bash, Zsh, `rbash` এবং `ksh`-এ শেল হিস্ট্রি পুনঃব্যবহার ও প্রসারিত করার জন্য ব্যবহৃত হয়। > আরও দেখুন: `^`। > আরও তথ্য পাবেন: । - আগের কমান্ডটি প্রতিস্থাপন করে `sudo` সহ চালান: `sudo !!` - `history` থেকে পাওয়া লাইন নম্বর অনুযায়ী একটি কমান্ড প্রতিস্থাপন করুন: `!{{নাম্বার}}` - নির্দিষ্ট সংখ্যক লাইন আগে ব্যবহৃত একটি কমান্ড প্রতিস্থাপন করুন: `!-{{নাম্বার}}` - নির্দিষ্ট একটি স্ট্রিং দিয়ে শুরু হওয়া সর্বশেষ কমান্ডটি প্রতিস্থাপন করুন: `!{{স্ট্রিং}}` - সর্বশেষ কমান্ডের সব আর্গুমেন্ট প্রতিস্থাপন করুন: `{{কমান্ড}} !*` - সর্বশেষ কমান্ডের শেষ আর্গুমেন্টটি প্রতিস্থাপন করুন: `{{কমান্ড}} !$` - সর্বশেষ কমান্ডটি প্রতিস্থাপন করুন, তবে শেষ আর্গুমেন্ট বাদ দিয়ে: `!:-` - নির্দিষ্ট একটি স্ট্রিং দিয়ে শুরু হওয়া সর্বশেষ কমান্ডটি এক্সিকিউট না করে প্রিন্ট করুন: `!{{স্ট্রিং}}:p`